
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বৈশ্বিক শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা
সেপ্টেম্বর ১০, ২০২৬
বিশ্ব খাদ্যশস্যের বাজারে যুদ্ধের প্রভাব বাড়ল গম ও সয়াবিনের দাম, নিম্নমুখী ভুট্টা
সেপ্টেম্বর ১০, ২০২৬সভায় কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি পৃথক সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
কৃষি উৎপাদন জোরদার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের সার, ছোলা ও রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৮ কোটি টাকা। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি পৃথক সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে বেলারুশ থেকে বেসরকারি পর্যায়ে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ডলার। প্রতি টনের দাম পড়বে ৩৯৮ দশমিক ৯৭ ডলার।
জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রিকর্পস এসএ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ৪৩৯ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ১৮০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৮৯ দশমিক ৩৩ ডলার। এছাড়া সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ লটে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনায় ব্যয় হবে ১৯৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৯১ দশমিক ৬৬ ডলার।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার অস্ট-গ্রেইন এক্সপোর্টস পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে নয় হাজার টন ছোলা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ভ্যাট-ট্যাক্সসহ এতে ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা।
এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে ২ লিটারের পেট বোতলে এই তেল কেনায় মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। স্থানীয় চারটি প্রতিষ্ঠান—গ্রীন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার, মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ৩০ লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার তেল সরবরাহ করবে।


