
দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ
সেপ্টেম্বর ৩০, ২০২৬তথ্য উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও এরই মধ্যে কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাংচুর এবং এ ঘটনায় ক্ষমতাসীন দলের কয়েকজনের নাম আসার অভিযোগ প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘রাষ্ট্রের যেকোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলে, কোনো স্থাপনা ভাংচুর বা কেউ হামলার শিকার হলে সরকার দুঃখিত। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হওয়ায় এ ধরনের ঘটনা সরকারকে বিব্রত করে।’
গতকাল সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির ‘পর্যাপ্ত মজুদ দেশে রয়েছে’ এবং বাজারে কোনো ‘সংকট না থাকার’ কথা বলেছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। জাহেদ উর রহমান বলেন, ‘এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে। এলপিজি আমদানিকারক ও অপারেটররাও জানিয়েছেন, বর্তমানে দেশে এলপিজির কোনো সংকট নেই।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও এরই মধ্যে কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের খবর গণমাধ্যমেও এসেছে। তাই অসাধু উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুদ করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’
ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কী হবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।’
এদিকে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘বয়ান’ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এক প্রশ্নে তিনি বলেছেন, ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা তো আসলে আছে, এটা রাজনীতি।’

