জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেপ্টেম্বর ৮, ২০২৬
সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআনবিরোধী আখ্যা, জামায়াতের বিক্ষোভ
সেপ্টেম্বর ৮, ২০২৬
জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেপ্টেম্বর ৮, ২০২৬
সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআনবিরোধী আখ্যা, জামায়াতের বিক্ষোভ
সেপ্টেম্বর ৮, ২০২৬

ইতালিতে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্তার অভিযোগ বাঁধনের

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর প্রিমিয়ার হয়েছে গত রোববার। সম্মানজনক এ আয়োজনে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ওই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী বাঁধন। উৎসবে অংশ নিতে সিনেমাটির টিম বর্তমানে ভেনিসে রয়েছে
ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। গতকাল দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। জানা গেছে, ওই ঘটনার প্রতিকার চেয়ে এরই মধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর প্রিমিয়ার হয়েছে গত রোববার। সম্মানজনক এ আয়োজনে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ওই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী বাঁধন। উৎসবে অংশ নিতে সিনেমাটির টিম বর্তমানে ভেনিসে রয়েছে।
হামলার অভিযোগ এনে ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন বাঁধন। সেখানে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে।
অভিনেত্রী জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল।
বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এসময় তাকে গালাগালও করা হয়। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।
বাঁধন বলেন, আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।
আওয়ামী লীগ সভানেত্রী ভারতে পলাতক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়ে বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেন বাঁধন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশী-বিদেশী গণমাধ্যমে সোচ্চার ছিলেন এ অভিনেত্রী।
জানা গেছে, এ ঘটনার প্রতিকার চেয়ে অভিনেত্রী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেও অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান বাঁধন। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
এদিকে প্রিমিয়ারের পর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *