দেশের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম
সেপ্টেম্বর ৮, ২০২৬
ইতালিতে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্তার অভিযোগ বাঁধনের
সেপ্টেম্বর ৮, ২০২৬
দেশের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম
সেপ্টেম্বর ৮, ২০২৬
ইতালিতে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্তার অভিযোগ বাঁধনের
সেপ্টেম্বর ৮, ২০২৬

জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন।
এনসিপি মুখ্য সমন্বয়ক তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।— আজমেরী হক বাঁধন।
জুলাইয়ের কঠিন দিনগুলোতে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন, রাজপথে নেমেছিলেন। নীরব থাকা যখন অনেক সহজ ছিল, তখন তিনি নীরব থাকেননি।
আজ আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। হামলার সময় তাকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক স্লোগান যখন ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেটি আর রাজনৈতিক আদর্শ থাকে না, হয়ে ওঠে জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতি।
জুলাইয়ে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তার ও তার পরিবারের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *