ইতালিতে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্তার অভিযোগ বাঁধনের
সেপ্টেম্বর ৮, ২০২৬
বাঁধনের ওপর হামলাকারীদের ‘নরপশু’ আখ্যা সারজিস আলমের
সেপ্টেম্বর ৮, ২০২৬
ইতালিতে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্তার অভিযোগ বাঁধনের
সেপ্টেম্বর ৮, ২০২৬
বাঁধনের ওপর হামলাকারীদের ‘নরপশু’ আখ্যা সারজিস আলমের
সেপ্টেম্বর ৮, ২০২৬

সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআনবিরোধী আখ্যা, জামায়াতের বিক্ষোভ

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধান) বিলকে কোরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের পর মিছিল করে তারা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে তা মানছে না। মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে সরকারে গিয়ে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে। এর প্রতিবাদে বিরোধী দলের এমপিরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। এর করুণ পরিণতি সরকারকে ভোগ করতে হবে। মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনকে দুর্বল করে যে বিল পাস হয়েছে, তা বিএনপির ফ্যাসিবাদী হওয়ার লক্ষণ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেন, বিএনপি একই সঙ্গে ইসলামবিরোধী ও গণবিরোধী সরকার। মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনকে দুর্বল করে ‘কালো আইন’ করেছে। সরকারের ফ্যাসিবাদী হওয়ার কোনো খায়েশ না থাকলে দ্রুত এসব আইন বাতিল করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উত্তরের মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *