
ডেঙ্গুর ধরনে পরিবর্তন পাচ্ছেন চিকিৎসকরা
সেপ্টেম্বর ৬, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: হুমায়ুন কবির
সেপ্টেম্বর ৬, ২০২৬ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসেন বন্ধু মো. মনোয়ার হোসেন। তিনি জানান, কদমতলির শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে লাকী ক্রোকারিজ দোকানে ভিতরে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত রাত ৯টার দিকে আসলামের বাম পায়ে হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি করে
রাজধানীর কদমতলি থানার শনিআখড়া রয়েল হাসপাতালের সামনে দোকানে ভেতরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামের এক ক্রোকারিজ ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত জনতা।
গতকাল রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আসলাম খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসেন বন্ধু মো. মনোয়ার হোসেন। তিনি জানান, কদমতলির শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে লাকী ক্রোকারিজ দোকানে ভিতরে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত রাত ৯টার দিকে আসলামের বাম পায়ে হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি করে। এতে আসলাম গুলিবিদ্ধ হন, পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
মনোয়ার হোসেন আরো জানান, আহত আসলাম খান রাইস কুকারের ব্যবসা করেন। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার শাহজাহানপুরে, তার বাবার নাম আলী আকবর খান। ঢাকায় শনির আখড়া পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন আসলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে গতকাল দিবাগত রাতে জানান, যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা থেকে রাইস কুকার ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি। তার বাম পায়ে হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি হয়েছে। গুলির ঘটনায় এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।


