যাত্রাবাড়ীতে ক্রোকারিজ ব্যবসায়ী গুলিবিদ্ধ, একজনকে আটক করে পুলিশে সোপর্দ
সেপ্টেম্বর ৬, ২০২৬
‌ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনো ম‌রিচ আমদা‌নি বে‌ড়ে‌ছে চার গুণ
সেপ্টেম্বর ৬, ২০২৬
যাত্রাবাড়ীতে ক্রোকারিজ ব্যবসায়ী গুলিবিদ্ধ, একজনকে আটক করে পুলিশে সোপর্দ
সেপ্টেম্বর ৬, ২০২৬
‌ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনো ম‌রিচ আমদা‌নি বে‌ড়ে‌ছে চার গুণ
সেপ্টেম্বর ৬, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: হুমায়ুন কবির

হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নয়। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কই থাকা উচিত।’
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।’ তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
গতকাল সকালে নগরীর একটি হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নয়। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কই থাকা উচিত।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। বেইজিং, ওয়াশিংটন, মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে জয়লাভ এবং বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের বৈশ্বিক দৃশ্যমানতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’
মক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের প্রয়োজনে যা করা দরকার তাই করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *