টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ১৯, ২০২৬
ঢাকার রাস্তায় আরো ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
জুলাই ১৯, ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ১৯, ২০২৬
ঢাকার রাস্তায় আরো ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
জুলাই ১৯, ২০২৬

হামের উপসর্গে আরো চার শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৭৮৪

হামের উপসর্গে দেশে আরো চার শিশু মারা গেছে। শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের।

এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৯৯ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গে একজন শিশু ঢাকায় মারা গেছে। আর বাকি তিনজন সিলেটে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ ২৪ ঘণ্টায় ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (২৩২ শিশু)। এরপর যথাক্রমে রয়েছে চট্টগ্রাম (১৪৪), বরিশাল (১১৫), সিলেট (৬৬), খুলনা (৩৮), ময়মনসিংহ (২২), রাজশাহী (২১) এবং রংপুর বিভাগ (১১)। একই সময়ে ৪৯৮ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সবচেয়ে বেশি ছাড়া পেয়েছে ঢাকা বিভাগে (১৬৭ শিশু)।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে ৬৮৯ শিশু মারা গেছে। এদিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। বিভাগটিতে হামে ৫৯ শিশু এবং সন্দেহজনক হামে ২৯৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫ হাজার ৫২৯ শিশু।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *