প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
জুলাই ১৯, ২০২৬
হামের উপসর্গে আরো চার শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৭৮৪
জুলাই ১৯, ২০২৬
প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
জুলাই ১৯, ২০২৬
হামের উপসর্গে আরো চার শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৭৮৪
জুলাই ১৯, ২০২৬

টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

টাকার বিনিময়ে বিএনপির লোকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ঠেকিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির পতন রংপুর থেকেই শুরু হবে, রংপুরবাসী না খেয়ে থাকতে পারে কিন্তু আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করবে না।

একই অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ডিসি, এসপি, ইউএনও, ওসি যদি আবারও দলীয় পেটুয়া বাহিনী হতে চায় তাহলে তাদের অস্তিত্ব রাখা হবে না। গণহত্যাকারী আশ্রয়দানকারী ভারত আমাদের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আর দলটির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, বিএনপি ভোট করে কিন্তু গণভোট মানে না, এই ধরনের দ্বিচারিতা জনগণ মানবে না।

পথসভা শুরুর আগে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় থেকে পদযাত্রা শুরু করেন দলটির নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *