
আটদিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক
জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের অনুদান
জুলাই ১৬, ২০২৬মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বরাদ্দসহ গৃহনির্মাণ মঞ্জুরি দেয়া হবে। ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার ও মেরামতে দ্রুত টিআর, কাবিখা ছাড় করা হবে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। উপদ্রুত অঞ্চল মানুষকে শান্তি ও স্বস্তি দিতে সরকারের আন্তরিক প্রয়াস অব্যাহত আছে।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বরাদ্দসহ গৃহনির্মাণ মঞ্জুরি দেয়া হবে। ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার ও মেরামতে দ্রুত টিআর, কাবিখা ছাড় করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তাদের স্ব-স্ব দপ্তরে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠিয়ে পুনর্বাসন কার্যক্রম শুরু করার অনুরোধ জানান মন্ত্রী।
বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় সাম্প্রতিক বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলা পর্যায়ের সরকারি দপ্তপগুলোর শীর্ষ কর্মকর্তারা বক্তৃতা দেন।
মন্ত্রী বন্যাকালীন সময়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এর আগে বিকালে আসাদুল হাবিব দুলু বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকার বন্যাউপদ্রুত অঞ্চল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।


