বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে
জুলাই ১৬, ২০২৬
বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির
জুলাই ১৬, ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে
জুলাই ১৬, ২০২৬
বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির
জুলাই ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের অনুদান

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরো অনেকে।

চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *