
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯২
জুলাই ১৬, ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে
জুলাই ১৬, ২০২৬পাহাড়ি জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বন্যার কারণে আটদিন বন্ধ থাকার পর খুলেছে সাজেক ভ্যালি (উপত্যকা) পর্যটন ও বিনোদন কেন্দ্র।
গতকাল বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক গণবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুলাইয়ের জরুরি গণবিজ্ঞপ্তিতে জারীকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও জেলা প্রশাসনের জারীকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এর আগে পর্যটকদের নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় গত ৭ জুলাই সন্ধ্যা থেকে সাজেক পর্যটন ও বিনোদন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।


