
বাজারে ভেজাল খাদ্যের ছড়াছড়ির প্রমাণ মিলেছে ল্যাব পরীক্ষায় সবজিতে ক্ষতিকারক সিসা পানিতে মল, শিশুখাদ্যে মিলেছে টক্সিন
জুলাই ১৬, ২০২৬
আটদিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক
জুলাই ১৬, ২০২৬হামের উপসর্গে দেশে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরো ১ হাজার ৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের চারজনই ঢাকার। একজনের মৃত্যু হয় ময়মনসিংহে। এ সময় ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৭৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ শিশু। এ পর্যন্ত মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ শিশুর। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৬০ শিশু।


