বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন আমদানিতে সুদহার ঝুঁকি ব্যবস্থাপনায় ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের অনুমতি
জুলাই ৩, ২০২৬
আনচেলত্তিকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে নরওয়ে
জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন আমদানিতে সুদহার ঝুঁকি ব্যবস্থাপনায় ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের অনুমতি
জুলাই ৩, ২০২৬
আনচেলত্তিকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে নরওয়ে
জুলাই ৩, ২০২৬

এটাই কি রোনালদোর শেষ বিশ্বকাপ— বোনের মন্তব্য ঘিরে জল্পনা

Portugal's Cristiano Ronaldo scores his side's third goal past Uzbekistan goalkeeper Abduvohid Nematov during the World Cup Group K soccer match between Portugal and Uzbekistan in Houston, Tuesday, June 23, 2026. (AP Photo/Ashley Landis)

 

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বর্তমানে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোলসহ পর্তুগালের হয়ে তার গোলসংখ্যা ১৪৭। পাশাপাশি তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন ফিফা বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। চলতি বিশ্বকাপ শেষে তিনি জাতীয় দলকে বিদায় জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন বোন কাটিয়া আভেইরো। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

পর্তুগিজ সম্প্রচারমাধ্যম স্পোর্ত টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কাটিয়া বলেন, এ বিশ্বকাপই সম্ভবত রোনালদোর জাতীয় দলের জার্সিতে ‘লাস্ট ড্যান্স’।

তিনি বলেন, ‘নির্ভরযোগ্য একটি সূত্র থেকে যে তথ্য পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি এটাই তার শেষ টুর্নামেন্ট। তাই চলুন, আমরা এটি উপভোগ করি।’

ক্রোয়েশিয়ার সঙ্গে জয় পেয়ে পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছার আগে সাক্ষাৎকারটি দেন কাটিয়া। এ প্রসঙ্গে বলেন, ‘আজই যে বিদায় হবে, তা আমি মনে করি না। তবে সেই মুহূর্ত খুব কাছাকাছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, কারণ পর্তুগালের হয়ে ২০০টির বেশি গোল করতে পারে—এমন আরেকজন ফুটবলার খুঁজে পাওয়া খুব কঠিন হবে।’

কাটিয়ার এ মন্তব্যের পর ৪১ বছর বয়সী রোনালদোর জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তার দুর্দান্ত গোল করার সামর্থ্য অটুট থাকলেও পর্তুগালের শুরুর একাদশে জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে রোনালদো বারবার সমালোচকদের জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্স দিয়ে। সম্প্রতি উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে তিনি জোড়া গোল করেন। এরপর টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে উদযাপনের সময় চিৎকার করে বলেন, ‘আমি ফিরে এসেছি।’

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বর্তমানে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোলসহ পর্তুগালের হয়ে তার গোলসংখ্যা ১৪৭। পাশাপাশি তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন ফিফা বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন।

এখন তিনি আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দিকেও এগোচ্ছেন। ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৭৭-এ উন্নীত হওয়ায় হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ২৩টি গোল।

জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্লাব ফুটবলে রোনালদো অন্তত ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়েই খেলবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান চুক্তির মেয়াদ তত দিনই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *