ডেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স
জুন ২৭, ২০২৬
ইরাকের জালে ৫ গোল দিয়ে নকআউটের আশা টিকিয়ে রাখল সেনেগাল
জুন ২৭, ২০২৬
ডেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স
জুন ২৭, ২০২৬
ইরাকের জালে ৫ গোল দিয়ে নকআউটের আশা টিকিয়ে রাখল সেনেগাল
জুন ২৭, ২০২৬

নকআউটে মুখোমুখি ব্রাজিল-জাপান নেদারল্যান্ডসের সামনে মরক্কো

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউটের কয়েকটি জমজমাট লড়াই নিশ্চিত হয়ে গেছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। অন্যদিকে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডসের সামনে অপেক্ষা করছে আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। পাশাপাশি স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, আর ইতিহাস গড়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও কানাডা মুখোমুখি হবে নকআউটের প্রথম ম্যাচেই।

সবচেয়ে আলোচিত লড়াই নিঃসন্দেহে ব্রাজিল ও জাপানের। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ ওঠা ব্রাজিলের সামনে এখন এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে সামুরাই ব্লুরা। আরেকটি বহুল প্রতীক্ষিত ম্যাচ নেদারল্যান্ডস ও মরক্কোর। গ্রুপ ‘এফ’-এ অপরাজিত থেকে শীর্ষস্থান দখল করেছে ডাচরা। জাপানের সঙ্গে ড্র করার আগে তারা সুইডেন ও তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। তিন ম্যাচে আট গোল করে আক্রমণভাগের ধারও দেখিয়েছে নেদারল্যান্ডস।

অন্যদিকে মরক্কোও দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ ‘সি’ থেকে অপরাজিত অবস্থায় নকআউট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দেশটি। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবার আরো বড় স্বপ্ন দেখছে।

স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ ৩২-এ খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। টুর্নামেন্টের শুরুতে টানা দুই জয় তুলে নিয়ে দারুণ ছন্দে ছিল মার্কিনরা। যদিও শেষ ম্যাচে তুরস্কের কাছে হেরে সেই ধারায় ছেদ পড়ে। তবে দলের আত্মবিশ্বাসে ভাটা পড়েনি।

নকআউটের আরেকটি আকর্ষণীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও কানাডার। দুই দলের জন্যই এটি ঐতিহাসিক উপলক্ষ। বিশ্বকাপের নকআউট পর্বে এ প্রথম খেলবে দক্ষিণ আফ্রিকা। একইভাবে কানাডাও দীর্ঘ প্রতীক্ষার পর শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। স্বাগতিকদের একজন হিসেবে কানাডা গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ হয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে এ ম্যাচে নিশ্চিতভাবেই বিশ্বকাপ নতুন এক কোয়ার্টার ফাইনালিস্ট পাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *