ইমপ্যাক্ট র‍্যাকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
জুন ২৫, ২০২৬
নকআউটে মুখোমুখি ব্রাজিল-জাপান নেদারল্যান্ডসের সামনে মরক্কো
জুন ২৭, ২০২৬
ইমপ্যাক্ট র‍্যাকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
জুন ২৫, ২০২৬
নকআউটে মুখোমুখি ব্রাজিল-জাপান নেদারল্যান্ডসের সামনে মরক্কো
জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শীর্ষস্থান নির্ধারণের লড়াইয়ে কোনো নাটকই হতে দিল না ফ্রান্স।

বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে উসমান দেম্বেলের দুর্দান্ত প্রথমার্ধের হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফরাসিরা। অন্যদিকে দ্বিতীয় সারির একাদশ নামানো নরওয়ে মাঝেমধ্যে প্রতিরোধ গড়লেও ফরাসি আক্রমণের সামনে টিকতে পারেনি। এদিন শুরুর একাদশে প্রায় ১০টি পরিবর্তন আনে নরওয়ে।

ম্যাচের শুরু থেকেই ফ্রান্স বুঝিয়ে দেয় তাদের লক্ষ্য শুধু ড্র করে গ্রুপসেরা হওয়া নয়, জিতেই শেষ ষোলোয় ওঠা। দ্বিতীয় মিনিটেই কিলিয়ান এমবাপ্পের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। এর চার মিনিট পরই এগিয়ে যায় ফ্রান্স। ডান প্রান্তে বল পেয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে দূরের পোস্টে নিখুঁত শটে গোল করেন উসমান দেম্বেলে।

গোল হজমের পর নরওয়ে কয়েকটি ভালো আক্রমণ গড়ে। জর্গেন স্ট্রান্ড লারসেন একবার সুযোগ পেলেও লক্ষ্যে রাখতে পারেননি। কিন্তু আক্রমণে যতই উঠেছে নরওয়ে, ততই তাদের রক্ষণে ফাঁক খুঁজে পেয়েছে ফ্রান্স। ২০ মিনিটে আবারো ডান দিক থেকে ভেতরে কেটে এসে বক্সের বাইরে থেকে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে।

দুই গোল পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে নরওয়ে। ২১ মিনিটে থেলো আসগার্ড দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে দাইয়ো উপামেকানোকে কাটিয়ে গোলরক্ষক মাইক মেনিয়ঁকে পরাস্ত করেন। ব্যবধান কমে ২-১ হওয়ায় ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়।

তবে সেই উত্তেজনা বেশিক্ষণ টিকতে দেননি দেম্বেলে। ৩২ মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত পাস ধরে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিচু শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন প্যারিস সেন্ট-জার্মেইয়ের এই ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক; এর আগে কানাডার জোনাথন ডেভিড ও আর্জেন্টিনার লিওনেল মেসি এই কীর্তি গড়েছিলেন।

বিরতির পর নরওয়ে ম্যাচে ফেরার বড় সুযোগ পায়। ৪৮ মিনিটে অস্কার ববকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় স্ক্যান্ডিনেভিয়ানরা। কিন্তু স্ট্রান্ড লারসেনের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মেনিয়ঁ। ওই মুহূর্তেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় নরওয়ে।

এরপর ফ্রান্স ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখে। কোচ দেশমে দেম্বেলে, মাইকেল ওলিসে ও আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তুলে বিশ্রাম দেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটেই ব্যবধান আরো বাড়ায় ফ্রান্স। বদলি হিসেবে নামা ব্র্যাডলি বারকোলার দারুণ ক্রস থেকে নিখুঁত ফিনিশে বল জালে জড়ান দেজিরে দোয়ে। আন্তর্জাতিক ফুটবলে এটি তার তৃতীয় গোল, আর বিশ্বকাপে প্রথম। পিএসজির দুই সতীর্থের যৌথ নৈপুণ্যে ৪-১ গোলের জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখে ফ্রান্স।

এদিন নরওয়ের পক্ষ থেকেও আরলিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডকে পুরো ম্যাচেই মাঠে নামানো হয়নি।

এ জয়ে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠল। আর দ্বিতীয় স্থান নিয়ে নকআউটে গেল নরওয়ে। আরেকটি উল্লেখযোগ্য পরিসংখ্যানও যোগ হয়েছে এই ম্যাচে। বিশ্বকাপের গ্রুপ পর্বে একই দলের দুই খেলোয়াড়ের চার বা তার বেশি গোল করার ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭৪ সালে পোল্যান্ডের আন্দ্রেজ শারমাখ ও গ্রেজগোরজ লাতোর ক্ষেত্রে। এবার সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। নকআউট পর্বের আগে ফ্রান্সের আক্রমণভাগ যে দুর্দান্ত ছন্দে রয়েছে, সেটিই সবচেয়ে বড় বার্তা হয়ে রইল বোস্টনের এই রাত থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *