
সংসদে অর্থমন্ত্রী মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা খাত করের আওতায় আনা হবে
জুন ২৫, ২০২৬
ডেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স
জুন ২৭, ২০২৬টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র্যাকিং ২০২৬-এ বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ র্যাকিংয়ে বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে।
গতকাল প্রকাশিত এ র্যাকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়েছে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান পর্যালোচনা করে এ র্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক উচ্চ শিক্ষাবিষয়ক সংস্থা টাইমস হায়ার এডুকেশন।
এবারের মূল্যায়নে বিভিন্ন এসডিজি সূচকে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘নো পভার্টি’ (এসডিজি-১) ও ‘কোয়ালিটি এডুকেশন’ (এসডিজি-৪) সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩০১-৪০০ ব্যান্ডে। ‘গুড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ (এসডিজি-৩) ও ‘রিডিউসড ইনইকুয়ালিটিজ’ (এসডিজি-১০) সূচকে রয়েছে ৪০১-৬০০ ব্যান্ডে। এছাড়া ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ (এসডিজি-৮) সূচকে ২০১-৩০০, ‘সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ (এসডিজি-১১) ও ‘পার্টনারশিপস ফর দ্য গোলস’ (এসডিজি-১৭) সূচকে ১০১-২০০ ব্যান্ডে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।
আরও


