
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জুন ২৫, ২০২৬
হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
জুন ২৫, ২০২৬দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে সাইডলাইনে নেইমার ওয়ার্ম-আপ শুরু করলে দর্শকদের উচ্ছ্বাসে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে। স্প্রিন্ট ও স্ট্রেচিং করতে দেখা যাওয়ার পরই গর্জে ওঠে গ্যালারি। আর মাঠে নামার মুহূর্তে এবং প্রথমবার বল স্পর্শ করার সময় সেই উল্লাস আরো বেড়ে যায়
অবশেষে বিশ্বকাপের মাঠে নামলেন নেইমার। আর নকআউট পর্বের ঠিক আগে নিজেদের সবচেয়ে বড় তারকাকে ফিরে পেল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে মাঠে নামেন নেইমার। তখন ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত একই ব্যবধানে জয় পায় ব্রাজিল এবং নকআউট পর্বে খেলা নিশ্চিত করে। খবর এপি।
নেইমারের মাঠে নামা অবশ্য অপ্রত্যাশিত ছিল না। সপ্তাহের শুরুতেই জানা যায়, তিনি খেলার জন্য প্রস্তুত। ফলে ডান পায়ের চোটের কারণে প্রথম দুই ম্যাচ মিস করার পর বিশ্বকাপে তার অভিষেকের পথ খুলে যায়।
ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন না নেইমার। আর কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনাও সম্ভবত সেটাই ছিল। সপ্তাহের শুরুতে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নেইমারকে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করা হতে পারে।
দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে সাইডলাইনে নেইমার ওয়ার্ম-আপ শুরু করলে দর্শকদের উচ্ছ্বাসে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে। স্প্রিন্ট ও স্ট্রেচিং করতে দেখা যাওয়ার পরই গর্জে ওঠে গ্যালারি। আর মাঠে নামার মুহূর্তে এবং প্রথমবার বল স্পর্শ করার সময় সেই উল্লাস আরো বেড়ে যায়।
দুই গোল করা ভিনিসিয়ুস জুনিয়র পর্তুগিজ ভাষায় বলেন, ‘এটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। আমাদের আইডল ফিরে এসেছে। তিনি সবসময় লড়াই করেছেন এবং এখানে আসার জন্য সবকিছু করেছেন। চোটের কারণে দীর্ঘ সময় বাইরে থাকার পর ফিরেছেন। আমি আশা করি, তিনি ধীরে ধীরে ছন্দে ফিরবেন, ক্রমেই আরো ভালো অবস্থায় ফিরবেন এবং পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের সাহায্য করবেন। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আজ হার্ড রক স্টেডিয়ামে দলের বাস থেকে নামা শেষ কয়েকজন খেলোয়াড়ের একজন ছিলেন নেইমার। তিনি থাম্বস-আপ দেখান, হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান এবং কয়েকজন ভক্তের সঙ্গে হাত মিলিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান।
এর আগে মঙ্গলবার আনচেলত্তি বলেছিলেন, নেইমার খেলার জন্য প্রস্তুত। এ সপ্তাহে খুব ভালো অনুশীলন করেছে। পুরোপুরি ফিট এবং মাঠে নামার জন্য প্রস্তুত। তাকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত। তিনি অসাধারণ মানের একজন খেলোয়াড়।
কাফের চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। রোববার তিনি অনুশীলনে অংশ নেন, যা ছিল এই বিশ্বকাপে খেলার অনুমতি পাওয়ার আগে তার শেষ বড় পরীক্ষাগুলোর একটি।
ব্রাজিলের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড এর আগে ব্রাজিলের হয়ে টানা তিন বিশ্বকাপে খেলেছেন এবং মোট আটটি গোল করেছেন।
তবে বিশ্বকাপে নেইমারের ভূমিকা—এমনকি আদৌ দলে তার জায়গা হওয়া উচিত কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থকদের মধ্যে বিতর্ক ছিল।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এএসিএল) ছিঁড়ে যাওয়ার পর থেকে নেইমার ছন্দে ফিরতে লড়াই করছেন। এ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে আট ম্যাচে চারটি গোল করেছেন তিনি।


