
আমাদের আইডল ফিরে এসেছে— বদলি হিসেবে নেমে বিশ্বকাপে অভিষেক নেইমারের
জুন ২৫, ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা
জুন ২৫, ২০২৬বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। এর মধ্য দিয়ে গ্রুপ রানারআপ হয়ে রাউন্ড অব ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করল আফ্রিকার দেশটি।
আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের দশম মিনিটে মরক্কোর গোলকিপার বুনোর ভুলে গোল ব্যবধানে এগিয়ে যায় হাইতি। বিশ্বকাপ ইতিহাসে এটিই তাদের প্রথম গোল। তবে ৩৯ মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। এল খান্নুসের শট প্লাসিড প্রতিহত করলেও ফিরতি বল জালে পাঠান আশরাফ হাকিমি।
ম্যাচের ৪৩ মিনিটে ইসিদোরের দুর্দান্ত শটে আবারো গোল পায় হাইতি। কিন্তু এ লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। যোগ করা সময়ে হাকিমির ক্রস থেকে গোল পান সাইবারি। প্রথমার্ধের বিরতির আগে ২-২ সমতা ফেরায় মরক্কো।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেকে আসা বল রিয়াদের পাসের মাধ্যমে পান রাহিমি। এ সুযোগ হাতছাড়া করেননি তিনি। দুর্দান্ত কার্লিং শটে বল পাঠান হাইতির জালের। এরপর ৮৯ মিনিটে তার পাস থেকে নেয়া শটে গোল পান ইয়াসিন। হাইতির খেলোয়াড়রা বল বাইরে চলে গিয়েছিল দাবি করলেও রেফারি ভিএআর যাচাই শেষে গোলের বৈধতা নিশ্চিত করেন। মরক্কো এগিয়ে যায় ৪-২ ব্যবধানে।


