আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি
জুন ২৫, ২০২৬
আমাদের আইডল ফিরে এসেছে— বদলি হিসেবে নেমে বিশ্বকাপে অভিষেক নেইমারের
জুন ২৫, ২০২৬
আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি
জুন ২৫, ২০২৬
আমাদের আইডল ফিরে এসেছে— বদলি হিসেবে নেমে বিশ্বকাপে অভিষেক নেইমারের
জুন ২৫, ২০২৬

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গতকাল বিকালে দিকে মিম ও রফি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায় এবং মৃত অবস্থায় ভেসে ওঠে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

নিহত শিশুরা হলো হাফিজুর রহমানের মেয়ে তসলিমা আক্তার মিম ও জহুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রফি। তাদের দুজনেরই বয়স নয় বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে দিকে মিম ও রফি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায় এবং মৃত অবস্থায় ভেসে ওঠে।

পরে দুই শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, একই সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *