ট্রেনে কাটা পড়ে তিন জেলায় ৩ মৃত্যু
জুন ১৬, ২০২৬
ইতিহাস গড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
জুন ১৬, ২০২৬
ট্রেনে কাটা পড়ে তিন জেলায় ৩ মৃত্যু
জুন ১৬, ২০২৬
ইতিহাস গড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
জুন ১৬, ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে। ভাংচুর ও লুটপাট করা হয় অন্তত ১২টি বসতঘর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুপুর পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একই সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘‌খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *