ময়মনসিংহে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
জুন ১৬, ২০২৬
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
জুন ১৬, ২০২৬
ময়মনসিংহে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
জুন ১৬, ২০২৬
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
জুন ১৬, ২০২৬

ট্রেনে কাটা পড়ে তিন জেলায় ৩ মৃত্যু

দেশের পৃথক তিন জেলায় ট্রেনের ধাক্কায় ও নিচে কাটা পড়ে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুর থেকে বিকালের মধ্যে নরসিংদী, ময়মনসিংহ ও গাইবান্ধায় এসব দুর্ঘটনা ঘটে। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

নরসিংদী: জেলায় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান রিফাত (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বাদুযারচর গেট বাজারসংলগ্ন রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে বাদুযারচর গেট বাজার এলাকা থেকে রেললাইন ধরে শহরের দিকে যাচ্ছিলেন রিফাত। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ রেলপথের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই পলাশ ব্যানার্জী জানান, বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন ওই নারী। স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মৃত্যুর সঠিক কারণ জানতে এবং এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে লিপি বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজসংলগ্ন গাইবান্ধা-বগুড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপি বেগম উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা ‘পদ্মরাগ’ ট্রেনটি দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *