
বিশ্বকাপ ২০২৬ পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল দক্ষিণ কোরিয়া
জুন ১২, ২০২৬
রাতে মাঠে নামছে কানাডা ও কাল সকালে যুক্তরাষ্ট্র
জুন ১২, ২০২৬অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ সিরিজে যথারীতি নেতৃত্ব দেবেন উইকেটকিপার ও টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে আছেন তিন তারকা পেস বোলার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তাদের জায়গা দিতেই বাদ পড়েছেন রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
তাসকিন, মুস্তাফিজ আর নাহিদ রানা রয়েছেন দুর্দান্ত ফর্মে। নাহিদ প্রথম ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট। গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতেই অস্ট্রেলিয়াকে লণ্ডভণ্ড করে দেন মুস্তাফিজ। শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বসে অজিরা, যা তাদের ক্রিকেট ইতিহাসে বিরল। এরপর ৩ উইকেট তুলে নেন তাসকিন।
নিউজিল্যান্ড সিরিজে দলে থেকেও ম্যাচ খেলা হয়নি মিডিয়াম পেসার আব্দুল গাফফার সাকলাইনের। জিম্বাবুয়ে সিরিজেও তাকে রেখেছেন নির্বাচকরা। হারারেতে তার অভিষেক হতে পারে।
চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। আর হারারেতে টেস্ট শুরু হবে ২৮ জুন। সর্বশেষ হোম সিরিজে পাকিস্তানকে ২-০ তে হারিয়েছে বাংলাদেশ। এছাড়া গত মাসের শুরুর দিকে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজটা ১-১-এ ড্র করে লিটন দাসের দল।
এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য নতুন লেগ স্পিনার নিখিল চৌধুরীকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। ৩০ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার নিখিল চৌধুরী বিগ ব্যাশ লিগে গত আসরে হোবার্ট হারিকেনস দলে খেলেছেন বাংলাদেশের রিশাদ হোসেনের সঙ্গে। এবার দুজন হতে যাচ্ছেন প্রতিপক্ষ।
৬২ বছরের মধ্যে ভারতে জন্ম নেয়া প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হতে যাচ্ছেন নিখিল চৌধুরী। এখন পর্যন্ত বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার খেলেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে। গুরিন্দার সান্দু ও তানভীর সাঙ্ঘা ভারতীয় বংশোদ্ভূত হলেও তাদের জন্ম হয়েছিল অস্ট্রেলিয়াতেই। নিখিলের জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। এমনকি পাঞ্জাব রাজ্য দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি। ১৯৬৪ সালে রেক্স সেলার্সের পর অস্ট্রেলিয়ার হয়ে ভারতে জন্ম নেয়া কোনো ক্রিকেটার খেলেননি। প্রায় ৬২ বছর পর খেলতে যাচ্ছেন নিখিল চৌধুরী।
টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।
জিম্বাবুয়ে মাঠে একমাত্র টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।


