
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে সিরিজে হারাল বাংলাদেশ
জুন ১২, ২০২৬
টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে তিন শীর্ষ পেসার
জুন ১২, ২০২৬বিশ্বকাপের এবারের আসরের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে কোরিয়া।
ম্যাচের প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া। দলটির তারকা সন-হিউং-মিনও একাধিক সুযোগ হাতছাড়া করেন। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের হয়ে প্যাট্রিক শিক প্রথম সুযোগ তৈরি করলেও তাকে আটকে রাখেন কিম মিন-জে। বিরতির আগে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়া। ৩৮ মিনিটে সনের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে যোগ করা সময়ে গোলের দারুণ সুযোগ পেয়েও ভারসাম্য হারিয়ে ফেলায় শট নিতে পারেননি তিনি। ফলে প্রথমার্ধের খেলা শেষে কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি গোল করে এগিয়ে নেন দলকে। ভ্লাদিমির কুফালের লং থ্রোকে কাজে লাগিয়ে হেড করে বলকে জালে পাঠান তিনি।
এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ৮ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৬৭ মিনিটে হোয়াং ইন-বম গোল করে কোরিয়াকে সমতায় ফেরান। পরে ৭৭ মিনিটে অ্যাডাম হ্লোজ্যাক বাম প্রান্তে বক্সের কাছাকাছি ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে আসা টমাস সৌচেকের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। ৮০ মিনিটে ওহ হিউয়ান-গিউ দ্বিতীয় গোলটি করে এগিয়ে নিয়ে যান দলকে।
শেষের দিকে অতিরিক্ত সময়ে এসে চেক প্রজাতন্ত্র সুযোগ সৃষ্টি করলেও কোরিয়ার ডিফেন্ডাররা সেটি আটকে দেন। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড় দক্ষিণ কোরিয়া।


