
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ধারণক্ষমতা ও সংগ্রহ বাড়ানোর লক্ষ্য সরকারের
জুন ১২, ২০২৬
বিকালে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী
জুন ১২, ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খামসংবলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এসএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।


