
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
জুন ১২, ২০২৬
শেষ মুহূর্তে শীর্ষ উইঙ্গারকে হারাল মরক্কো
জুন ১২, ২০২৬মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে নানা প্রশ্নেরও জবাব দেবেন তিনি।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এর বিভিন্ন দিক তুলে ধরতে আজ শুক্রবার (১২ জুন) বিকালে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে নানা প্রশ্নেরও জবাব দেবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।


