পরিবেশ নীতির কেন্দ্রবিন্দুতে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো
জুন ৫, ২০২৬
প্রাক-বর্ষা জরিপের ফলাফল প্রকাশ ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭ ওয়ার্ড
জুন ৫, ২০২৬
পরিবেশ নীতির কেন্দ্রবিন্দুতে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো
জুন ৫, ২০২৬
প্রাক-বর্ষা জরিপের ফলাফল প্রকাশ ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭ ওয়ার্ড
জুন ৫, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে র‌্যাম্প ভেঙে নদীতে পড়ে গেছে বাস

দৌলতদিয়া ঘাটের ৭ নং পল্টুনে ‘করভী’ নামের ফেরি থেকে নামছিল এসবি পরিবহনের একটি বাস। এ সময় র‌্যাম্প ভেঙে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি থেকে নামার সময় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। আজ সকালে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

দৌলতদিয়া ঘাটের ৭ নং পল্টুনে ‘করভী’ নামের ফেরি থেকে নামছিল এসবি পরিবহনের একটি বাস। এ সময় র‌্যাম্প ভেঙে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহীবাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *