গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের
জুন ৪, ২০২৬
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৩
জুন ৪, ২০২৬
গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের
জুন ৪, ২০২৬
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৩
জুন ৪, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিং তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা এ ঘটনা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আমাদের মহাপরিচালক, স্বাস্থ্যের পক্ষ থেকে তদন্ত কমিটি করেছিলাম। তাদের তিনদিনের সময় দেয়া হয়েছিল। আজ দুপুর ৩টায় সেই প্রতিবেদন আমরা হাতে পেয়েছি।

এ সময় তদন্ত প্রতিবেদনে কমিটির পর্যবেক্ষণ থেকে তিনি উল্লেখ করেন, ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। যে কক্ষে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে, সেখানে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। ওই কক্ষের দায়িত্বে থাকা সেবিকাদের দায়িত্ব পালনে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমারজেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। এমনকি অভিভাবকদের আহ্বানে সাড়া না সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকেন এবং নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।

তিনি আরো বলেন, ওই কক্ষের আয়তন প্রায় ৯০০ বর্গফুট, যেখানে ১১ রোগী, নবজাতক ও রোগীর স্বজনসহ প্রায় ৫০ জন ছিল, যা ধারণ ক্ষমতার অনেক বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *