ঢাকাসহ ৩৫ জেলায় তাপপ্রবাহ
জুন ৪, ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
জুন ৪, ২০২৬
ঢাকাসহ ৩৫ জেলায় তাপপ্রবাহ
জুন ৪, ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
জুন ৪, ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

সোহাগ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। পরে পাতা তুলতে তার মা সেখানে আসেন। এসময় বজ্রপাতে সেখানেই লুটে পড়েন তারা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম জানান, সোহাগ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। পরে পাতা তুলতে তার মা সেখানে আসেন। এসময় বজ্রপাতে সেখানেই লুটে পড়েন তারা। স্বজনেরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান মা-ছেলে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ রাখছে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *