আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
জুন ৪, ২০২৬
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু
জুন ৪, ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
জুন ৪, ২০২৬
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু
জুন ৪, ২০২৬

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৩

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইজিবাইকচালক আরিফুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), মেহেরপুর সদর উপজেলার মাহিমের মেয়ে আফরিন (৪) এবং মাহিমের ভাগ্নে, যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইজিবাইকচালক আরিফুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *