
ঈদের পরও ঢাকা ছাড়ছে মানুষ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
মে ৩০, ২০২৬
ঢাকায় গাড়ি চালিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
মে ৩০, ২০২৬প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘আগামী বাজেট হবে যুব ও ব্যবসাবান্ধব।
নতুন নতুন কলকারখানা সৃষ্টির মাধ্যমে যুবকদের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’ রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে গতকাল জেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘জেলার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর অনেক প্লট এখনো বরাদ্দের অভাবে শিল্প উৎপাদনে যেতে পারছে না। এখরো লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে। এসব সমস্যা দূর করে বিসিক শিল্পনগরী পুরোপুরি চালুর মাধ্যমে আমরা যুবকদের জন্য কর্মসংস্থান গড়তে চাই।’
ক্রীড়া ক্ষেত্রে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা রাশেদ আল তিতুমীর বলেন, ‘যুবকদের শারীরিক, মানসিক উৎকর্ষের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিকাশ ঘটাতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো প্রয়োজন।
উপদেষ্টা আরো বলেন, ‘কর্মঠ যুবকরাই আগামী দিনের সম্পদ। সরকার স্বল্প সুদে ঋণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করতে চায়। এজন্য বন্ধ শিল্প-কারখানা চালু করার মধ্য দিয়ে যুব বেকারত্বর অবসান করতে হবে। শিল্পে বিপ্লব ঘটাতে হবে। নারীর প্রতি বৈষম্য দূর করে নারীদের মধ্য থেকে আরো উদ্যোক্তা সৃষ্টি করা জরুরি।’
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি এনামুল কবির প্রমুখ।


