সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ
মে ২৪, ২০২৬
ময়মনসিংহে নজরুলজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মে ২৪, ২০২৬
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ
মে ২৪, ২০২৬
ময়মনসিংহে নজরুলজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মে ২৪, ২০২৬

কক্সবাজারে আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী একটি মামলার হাজিরা দিয়ে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন। এমন সময় অস্ত্রধারী চার যুবক প্রথমে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি দ্রুত সরে গিয়ে এক অস্ত্রধারীকে ধরে ফেলেন

কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে মামলায় হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ দুপুরে চারজন যুবক এ হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী একটি মামলার হাজিরা দিয়ে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন। এমন সময় অস্ত্রধারী চার যুবক প্রথমে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি দ্রুত সরে গিয়ে এক অস্ত্রধারীকে ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবক নিচের দিকে গুলি চালাতে থাকে। এতে মইনুদ্দিন নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় মোট দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান (ক্রাইম অ্যান্ড অপারেশন)-এর নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ব্যবহ্নত অস্ত্রটিও উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *