কুড়িগ্রামে ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল
মে ২৪, ২০২৬
কক্সবাজারে আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত
মে ২৪, ২০২৬
কুড়িগ্রামে ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল
মে ২৪, ২০২৬
কক্সবাজারে আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত
মে ২৪, ২০২৬

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে গভীর ও অগভীর ২৬টি ব্লকে আজ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরপত্রটি গতকাল দিবাগত রাত ১২টায় পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করার কথা। একই সঙ্গে দেশের আটটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে দরপত্রটি প্রকাশ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে রোড শো, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন দূতাবাসে জানানো হবে।

এদিকে আজ ‘‌বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’ এবং বিডিং রাউন্ড নিয়ে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বেলা আড়াইটায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দরপত্রের বিষয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

সমুদ্রসীমা বিজয়ের এক যুগের বেশি সময় পার হলেও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। প্রতিবেশী ভারত, পাকিস্তান ও মিয়ানমার যেখানে সমুদ্রে জ্বালানি সম্পদ আবিষ্কারে এগিয়ে গেছে, সেখানে বাংলাদেশ দেড় দশক ধরে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। এর আগে ২০২৪ সালে আহ্বান করা সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে সাতটি বিদেশী বহুজাতিক কোম্পানি দরপত্রের নথি কিনলেও শেষ পর্যন্ত কোনো কোম্পানি দরপত্র জমা দেয়নি। সেই সময় বিদেশী কোম্পানিগুলোর দরপত্র জমা না দেয়ার কারণ হিসেবে পেট্রোবাংলা জানিয়েছিল, গ্যাসের ট্যারিফ, পাইপলাইন নির্মাণ ব্যয়, শ্রমিক কল্যাণ তহবিলে হিস্যায় বিদেশী কোম্পানিগুলো দ্বিমত ছিল। যে কারণে তারা তথ্য-উপাত্ত কিনলেও শেষ পর্যন্ত কোনো কোম্পানি অংশ নেয়নি। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ে দরপত্রে অংশ নিয়ে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার বাতিল করে দেয় কিনা এমন আশঙ্কা ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *