বিস্ফোরক দ্রব্যের সংকট দিনাজপুরে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ
মে ২০, ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিল, দুই বেলা রাউন্ড দিতে হবে চিকিৎসকদের
মে ২০, ২০২৬
বিস্ফোরক দ্রব্যের সংকট দিনাজপুরে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ
মে ২০, ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিল, দুই বেলা রাউন্ড দিতে হবে চিকিৎসকদের
মে ২০, ২০২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরো সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও কয়েকজন কর্মচারীরা জানান, হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কক্ষটি তালাবদ্ধ ছিল।

এদিকে আগুন লাগার খবরে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও তাদের স্বজনরা শয্যা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *