প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেয়া হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী
মে ৯, ২০২৬
ফরিদপুরে ব্ল্যাক রাইস ধান চাষের সম্ভাবনা
মে ৯, ২০২৬
প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেয়া হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী
মে ৯, ২০২৬
ফরিদপুরে ব্ল্যাক রাইস ধান চাষের সম্ভাবনা
মে ৯, ২০২৬

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাতে খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনা ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাবও দেয় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সুসান রাইলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। একদিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সবার সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার বাংলাদেশী শিক্ষার্থী পড়াশোনা করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশে গম রফতানির প্রস্তাব দেয়া হয়।

এ সময় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকে, দ্বিতীয় সচিব জশুয়া গাকুতান, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *