
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মে ৯, ২০২৬
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মে ৯, ২০২৬ফরিদপুরে উচ্চমূল্যের ও পুষ্টিগুণসম্পন্ন ‘ব্ল্যাক রাইস’ ধান চাষাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে।
এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে এ ধানের পরীক্ষামূলক আবাদে সফলতা আসায় স্থানীয় সাধারণ কৃষকদের মাঝেও এটি চাষের আগ্রহ বাড়ছে।
আগ্রহী কৃষকরা সরকারিভাবে বীজ ও প্রয়োজনীয় সহযোগিতা দাবি করেছেন। প্রথম বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা হিসেবে বীজ সরবরাহ করা হলে জেলায় এ ধানের চাষ দ্রুত বাড়বে বলে মনে করছেন তারা।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান জানান, যেহেতু এ চালের বাজারমূল্য অনেক বেশি, তাই বাণিজ্যিক ভিত্তিতে এর সম্প্রসারণে কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ সহায়তা দেয়া হচ্ছে।


