গলফহাউস ডিপ্লোম্যাটিক কাপ টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত
মে ৩, ২০২৬
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প, তবে চুক্তি নিয়ে সন্দেহ
মে ৩, ২০২৬
গলফহাউস ডিপ্লোম্যাটিক কাপ টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত
মে ৩, ২০২৬
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প, তবে চুক্তি নিয়ে সন্দেহ
মে ৩, ২০২৬

লংকান অধিনায়কের কাছে বাংলাদেশের মেয়েদের হার

গতকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে মাত্র তিন রানে হারিয়ে দেয় অতিথিরা। ৯ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান তোলে সিংহলিজ মেয়েরা। জবাবে বাংলাদেশ ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান তুলতে সমর্থ হয়।

ব্যাট-বলে নৈপুণ্য দেখান লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু। বৃষ্টিভেজা উইকেটে ২৭ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলে তিনি শ্রীলংকাকে ৮৭ রানের পুঁজি এনে দেন। এছাড়া ইমেশ দুলানি ১০ বলে ১৯ ও কাবিশা দিলহারি ৭ বলে ১৫ রান করেন। সুলতানা খাতুন ৮ রানে তিনটি ও সানজিদা আক্তার মেঘলা ১৬ রানে একটি উইকেট নেন। ৮৮ রানের টার্গেট তাড়া করতে নামা বাংলাদেশকে হতাশ করেন চামারি ও সুগন্ধিকা। চামারি ১৫ রানে ও সুগন্ধিকা ২২ রানে দুটি করে উইকেট নেন। সোবহানা মোস্তারি ১৫ বলে ২১, জুয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫ ও নিগার সুলতানা ৯ বলে ১৩ রান করেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু।

সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ৩-০-তে জিতল শ্রীলংকা। এর আগে রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা তারা জিতেছে ২-১-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *