
লংকান অধিনায়কের কাছে বাংলাদেশের মেয়েদের হার
মে ৩, ২০২৬
দেশের আমদানি-রফতানি দুই খাতেই মন্দা
মে ৪, ২০২৬গত সপ্তাহেই ইরানের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তবে আলোচনা চলমান রয়েছে এবং যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলেও জানিয়েছেন তিনি
যুদ্ধ শেষ করতে ইরানের দেয়া একটি নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন বলে গতকাল জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রস্তাব শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাবে কি-না সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। খবর এপি।
এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ‘প্রস্তাবের চূড়ান্ত ভাষ্য পাননি’ উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, এটা নিয়ে পরে আপনাদের জানাব।
এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানের প্রস্তাব নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি লেখেন, নতুন প্রস্তাবটি ‘গ্রহণযোগ্য হবে বলে কল্পনা করতে পারছি না। কারণ গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি (ইরান) যা করেছে, এর জন্য তারা এখনো যথেষ্ট বড় মূল্য দেয়নি।’
ইরানের আধা-সরকারী সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে পাকিস্তানের মাধ্যমে ইরান ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান।
গত সপ্তাহেই ইরানের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তবে আলোচনা চলমান রয়েছে এবং যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত হরমুজ প্রণালি পুনরায় চালু করার একটি নতুন পরিকল্পনার কথাও বলেছেন ট্রাম্প। এ রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
এছাড়া যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, হরমুজ দিয়ে নিরাপদে পারাপারের জন্য ইরানকে অর্থ দিলে শিপিং কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।


