
জাতিসংঘের অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
মে ৩, ২০২৬
লংকান অধিনায়কের কাছে বাংলাদেশের মেয়েদের হার
মে ৩, ২০২৬অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক গলফহাউস ডিপ্লোম্যাটিক কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। এটি ছিল বার্ষিক টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। গতকাল রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন।
এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। জলসিঁড়ি গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
টুর্নামেন্টে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ৭৬ জন গলফার জেনারেল ও ডিপ্লোম্যাটিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ছাড়াও অন্যদের মাঝে ছিলেন দি গলফ হাউসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিপ্লোম্যাট ক্যাটাগরিতে সত্যপ্রিয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন, প্রথম রানার আপ হয়েছেন নজরুল নাঈম ওথম্যান, দ্বিতীয় রানার আপ হয়েছেন এলিজা এবং তৃতীয় রানার আপ হয়েছেন ভু কুয়াং থাংগ।
জেনারেল ক্যাটাগরিতে মো. শাহীন বাবু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন, প্রথম রানার আপ হয়েছেন গো ফুরসাওয়া, দ্বিতীয় রানার আপ হয়েছেন ড. মো. নিয়ামুল ইসলাম এবং তৃতীয় রানার আপ হয়েছেন জনাব তাহমিদ মাহমুদ।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল বারাকা গ্রুপ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্লাটিনাম পার্টনার হিসেবে ছিল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও টার্কিশ এয়ারলাইন্স। সহযোগী অংশীদার হিসেবে ছিল রে হোয়াইট রিয়েল এস্টেট, নজমুল’স লাক্স অটো, ওয়ালটন ফ্যান এবং রিচম্যান। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট (আইএইচজি) পাটিং কনটেস্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। ব্রুভানা ও সেভয় আইসক্রিম পানীয় ও আইসক্রিম সরবরাহ করে।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল বণিক বার্তা, বিজনেস স্ট্যান্ডার্ড, যায় যায় দিন, এখন টেলিভিশন, দ্য গ্র্যাজুয়েটস এবং গলফনিউজটিভি।


