
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীরা
এপ্রিল ২২, ২০২৬
জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়তে পারে ৩০ শতাংশ
এপ্রিল ২২, ২০২৬গত সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে খুন হন একই পরিবারের চার সদস্য। তারা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও সাদিয়া আক্তার (৩)
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের দুই শিশুসহ চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল রাতে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।
আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন, বড় বোন বোন ডালিমা, মেজ বোন হালিমা, ভাগনে সবুজ রানা ও ভগ্নিপতি শহিদুল।
ওসি মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে। একাধিক তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। আলামত বিশ্লেষণ এবং পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য বেরিয়ে আসছে তাতে মনে হচ্ছে এ হত্যাকাণ্ড জমিজমা সংক্রান্ত এবং ওই পরিবারে আধিপত্য নিয়ে বিরোধের জেরেই হয়েছে।
অধিকতর তদন্তের স্বার্থে বিষয়টি এ মুহূর্তেই গোপন রাখা হচ্ছে।৷ এছাড়া ঘটনা তদন্তে তথ্য প্রযুক্তি ও ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। আরো কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলে তাদেরও পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
গতকাল বিকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।৷
গত সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে খুন হন একই পরিবারের চার সদস্য। তারা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও সাদিয়া আক্তার (৩)।


