
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুনে আসছে অস্ট্রেলিয়া
এপ্রিল ১৮, ২০২৬
‘এএ’ ক্রেডিট রেটিং পেল প্রিমিয়ার সিমেন্ট
এপ্রিল ১৮, ২০২৬৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে ২০২৩ সালে। রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সেটাই ছিল পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টাইগারদের টেস্ট জয়ের কীর্তি। এর আগে ১৩ ম্যাচে বাংলাদেশ কখনো হারাতে পারেনি পাকিস্তানকে।
এবারের দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে দুই দলের জন্যই এ সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর শ্রীলংকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলে একটিতে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল, আরেকটি ড্র করার কৃতিত্ব দেখায়।


