দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে আসছে পাকিস্তান ক্রিকেট দল
এপ্রিল ১৮, ২০২৬
সাপ্তাহিক পুঁজিবাজার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের শেয়ারে নিম্নমুখিতা
এপ্রিল ১৮, ২০২৬
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে আসছে পাকিস্তান ক্রিকেট দল
এপ্রিল ১৮, ২০২৬
সাপ্তাহিক পুঁজিবাজার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের শেয়ারে নিম্নমুখিতা
এপ্রিল ১৮, ২০২৬

‘এএ’ ক্রেডিট রেটিং পেল প্রিমিয়ার সিমেন্ট

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’-তে উন্নীত করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

একই সঙ্গে স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি ২’ দিয়েছে সংস্থাটি। এ রেটিং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক শক্তি, ঋণ পরিশোধ সক্ষমতা এবং সামগ্রিক ঝুঁকির মাত্রা নির্দেশক হিসেবে কাজ করে। প্রিমিয়ার সিমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘমেয়াদি ‘এএ’ রেটিং নির্দেশ করে যে প্রিমিয়ার সিমেন্ট মিলসের ঋণ পরিশোধের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। সাধারণত এ ক্যাটাগরির কোম্পানিগুলোকে উচ্চমানের ক্রেডিটযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। এর মানে হলো কোম্পানির আর্থিক ভিত্তি মজবুত, ব্যবসায়িক কার্যক্রম স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদে ঋণখেলাপি হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম।

অন্যদিকে স্বল্পমেয়াদি ‘এসটি ২’ রেটিং কোম্পানির স্বল্পমেয়াদি দায় পরিশোধের সক্ষমতা নির্দেশ করে। এর মানে হলো কোম্পানি তার স্বল্পমেয়াদি আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা ভালো, তবে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। এটি ‘এসটি ১’ থেকে এক ধাপ নিচে হলেও এখনো নিরাপদ এবং গ্রহণযোগ্য একটি অবস্থান হিসেবে বিবেচিত।

এ রেটিং নির্ধারণের ক্ষেত্রে সিআরআইএসএল কোম্পানির বিভিন্ন আর্থিক ও অপারেশনাল তথ্য বিশ্লেষণ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, তারা ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য বিবেচনায় নিয়েছে। অর্থাৎ কোম্পানির সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্স, আয়-ব্যয়, নগদ প্রবাহ, ঋণের পরিমাণ, সম্পদের গঠন ইত্যাদি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করে এ রেটিং প্রদান করা হয়েছে।

এছাড়া শুধু পরিমাণগত তথ্যই নয়; বরং গুণগত বিষয়ও বিবেচনায় নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির ব্যবস্থাপনা দক্ষতা, বাজারে অবস্থান, শিল্প খাতের প্রবণতা, প্রতিযোগিতামূলক পরিবেশ, কাঁচামালের প্রাপ্যতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি। এসব বিষয় একত্রে বিশ্লেষণ করে একটি সমন্বিত মূল্যায়ন করা হয়, যা রেটিংয়ের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *