
পাকিস্তান টেস্ট দলে চার নতুন মুখ, হেড কোচ সরফরাজ আহমেদ
এপ্রিল ১৮, ২০২৬
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে আসছে পাকিস্তান ক্রিকেট দল
এপ্রিল ১৮, ২০২৬প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিরা আসছে আগামী জুনে। এ সফরে তারা টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
জুনে ১৩ দিনের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ২০১১ সালে সর্বশেষ বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলে ছয়বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, তার আগেরটি খেলে ২০০৮ সালে। ২০২১ সালে বাংলাদেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে ১-৪ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।
এবারের সফরে প্রথমেই ওয়ানডে সিরিজ। আগামী ৯, ১১ ও ১৪ জুন ঢাকায় তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুই দেশের বোর্ড এখনো ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা করেনি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে খেলা শুরু হবে বেলা ১১টায়। অস্ট্রেলিয়া সিরিজেও এমনটি হতে পারে, যদি খরতাপ অসহনীয় পর্যায়ে না পৌঁছায়।
আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে ২০২৩ সালে। রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সেটাই ছিল পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টাইগারদের টেস্ট জয়ের কীর্তি।


