
মিরপুরের স্লো উইকেটে প্রথম ওয়ানডেতে হারল বাংলাদেশ
এপ্রিল ১৮, ২০২৬
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুনে আসছে অস্ট্রেলিয়া
এপ্রিল ১৮, ২০২৬বাংলাদেশ সফরে হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, যার নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে পাকিস্তান। এছাড়া সাবেক টেস্ট ব্যাটার আসাদ শফিক ব্যাটিং কোচ ও তারকা পেস বোলার উমর গুল বোলিং কোচের দায়িত্ব সামলাবেন।
আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে। এ সিরিজের জন্য আজ শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ দলে চারজন নতুন মুখ ঠাঁই পেয়েছেন।
বাংলাদেশ সফরে হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, যার নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে পাকিস্তান। এছাড়া সাবেক টেস্ট ব্যাটার আসাদ শফিক ব্যাটিং কোচ ও তারকা পেস বোলার উমর গুল বোলিং কোচের দায়িত্ব সামলাবেন।
দলে নতুন মুখ আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইস, গাজী ঘোরি ও আমাদ বাট। এর মধ্যে শুধু ঘোরির আছে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। তিনি পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে খেলেছেন। ওই ম্যাচটিও খেলেছেন মিরপুরে। গত মাসে বাংলাদেশের মাঠে তিনটি ওয়ানডে খেলেছে পাকিস্তান। ওই সিরিজেই অভিষেক ঘটে ঘোরির। এবার বাংলাদেশে টেস্ট খেলার সুযোগ আসতে পারে তার।
অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন শান মাসুদ। তবে সম্পূর্ণ নতুন কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে হবে তাকে। সরফরাজ, গুল কিংবা আসাদ শফিকের সঙ্গে আগে কাজ করা হয়নি তার।
পাকিস্তান টেস্ট স্কোয়াড
ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), গাজী ঘোরি (উইকেটকিপার), সাজিদ খান, নোমান আলী, আমাদ বাট, শাহিন আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলী ও খুররম মনজুর।


