
চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
এপ্রিল ১৮, ২০২৬
খুচরা বাজারে মোটা চাল কেজিতে বেড়েছে ৫ টাকা
এপ্রিল ১৮, ২০২৬গত মঙ্গলবার ফেনীর সোনাগাজী পৌর এলাকায় নিজ বাড়িতে উদ্ভাবনী এ কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। নিহত মাসুদ সোনাগাজীর ‘সততা অয়েল মিলস’ এর মালিক ছিলেন। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।
ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার ফেনীর সোনাগাজী পৌর এলাকায় নিজ বাড়িতে তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। নিহত মাসুদ সোনাগাজীর ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন নুর আলম মাসুদ। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি ও তার সহকর্মী ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে নুর আলম মাসুদের মৃত্যু হয়।
স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, নুর আলম মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু তৈরির চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহতের ভাই মোর্শেদ বলেন, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


