
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে চলছে শিশুদের চিকিৎসা
এপ্রিল ১৮, ২০২৬
ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
এপ্রিল ১৮, ২০২৬শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার একাডেমি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৬৫) উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


