
রংপুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
এপ্রিল ১৮, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
এপ্রিল ১৮, ২০২৬জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরো বলেন, হাসপাতালে চিকিৎসক ও শয্যার সংকট প্রকট আকার ধারণ করেছে। ২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ রোগী ভর্তি থাকছেন। ফলে অনেক রোগীকেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীর চাপ বাড়ায় জেলা হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এতে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, জেলায় হামের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আর আক্রান্তদের বড় অংশই শিশু। এতে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরো বলেন, ২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ রোগী ভর্তি থাকছেন। ফলে অনেক রোগীকেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, সংক্রমণ ঠেকাতে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা জরুরি। শিশুদের ভিড় এড়িয়ে চলার পাশাপাশি কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সংক্রমণ বেশি এমন এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৪ জন চিকিৎসা নিয়েছেন। এ সময় মারা গেছে ৮ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন রোগী।


