এইচএসসি পরীক্ষা শুরু আগামী ২ জুলাই
এপ্রিল ১৮, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে চলছে শিশুদের চিকিৎসা
এপ্রিল ১৮, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু আগামী ২ জুলাই
এপ্রিল ১৮, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে চলছে শিশুদের চিকিৎসা
এপ্রিল ১৮, ২০২৬

রংপুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কয়েকজন জেলে ছোট শালমারা বিলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় দুপুরের দিকে হঠাৎ ওই এলাকায় পরপর কয়েকটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

রংপুরের মিঠাপুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ছোট শালমারা বিলে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— উপজেলার ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের মিলন রায় (৩০) এবং রামেশ্বরপাড়া গ্রামের আবু তালেব (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কয়েকজন জেলে ছোট শালমারা বিলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় দুপুরের দিকে হঠাৎ ওই এলাকায় পর পর কয়েকটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মিলন রায় ও আবু তালেব মারা যান। আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, তার স্ত্রী লিমা, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল ও শামছুলসহ ১০ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকিজুর রহমান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *