দেড় মাস পর নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
এপ্রিল ১৬, ২০২৬
ইরানি ফুটবল দল অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে: ফিফা প্রেসিডেন্ট
এপ্রিল ১৬, ২০২৬
দেড় মাস পর নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
এপ্রিল ১৬, ২০২৬
ইরানি ফুটবল দল অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে: ফিফা প্রেসিডেন্ট
এপ্রিল ১৬, ২০২৬

‘খর্বশক্তি’র নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না মিরাজ

Sameer Minhas of Pakistan plays a shot during the Final of the ACC Men’s U19 Asia Cup 2025 between India U19 and Pakistan U19 at the ICC Academy Ground, Dubai, United Arab Emirates, on 21 December 2025. Photo by Pankaj Nangia/ CREIMAS for Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE

প্রতিপক্ষ দলকে নিয়ে মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ডকে হালকাভাবে নেয়ার কিছু নেই। প্রতিটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব, যাতে ভালো ফল আনা যায়।’

শুক্রবার নিউজিল্যান্ড ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। আইপিএল চলার কারণে বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনারসহ শীর্ষ তারকাদের বেশিরভাগই আসেননি বাংলাদেশ সফরে। এটা সুবিধা করে দিতে পারে বাংলাদেশ দলকে। যদিও টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের দলটিকে হালকাভাবে নিচ্ছেন না। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সফরকারীদের বিপক্ষে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।

প্রতিপক্ষ দলকে নিয়ে মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ডকে হালকাভাবে নেয়ার কিছু নেই। প্রতিটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব, যাতে ভালো ফল আনা যায়।’

বিশ্বকাপ সামনে রেখে র‍্যাংকিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ই বড় লক্ষ্য মিরাজের। তিনি বলেন, ‘আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। যেহেতু র‌্যাংকিংয়ের বিষয়টাও আছে, তাই এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকছেন মিরাজ। ওয়ানডে অধিনায়ক মনে করেন, দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক থাকলে দলের মধ্যে শক্ত বন্ধন গড়ে তোলা সহজ হয়। তার ভাষায়, ‘একজন অধিনায়ক দীর্ঘ সময় থাকলে সে খুব ভালোভাবে একটি টিম বন্ড তৈরি করতে পারে। স্বল্পমেয়াদে একটি দলের সেতুবন্ধন তৈরি করা খুব কঠিন হয়ে যায়।’

পরিকল্পনার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি নেতৃত্বের সুবিধার কথা তুলে ধরেন মিরাজ। তার কথায়, ‘তাহলে আমি প্রতিটি সিরিজের জন্য ভালোভাবে পরিকল্পনা করতে পারব এবং কোন কন্ডিশনে কীভাবে খেলব, সেটাও ঠিক করতে পারব।’

এ সময় তামিম ইকবালের নতুন বোর্ড সভাপতি হওয়া নিয়ে কথা বলেছেন মিরাজ। সাবেক এ সতীর্থকে নিয়ে তিনি বলেন, ‘তিনি (তামিম) বলেছেন যে, আমাদের দল ভালো করছে এবং আমরা যেভাবে খেলছি, সেভাবেই ভালো ক্রিকেট খেলে যেতে হবে।’

মিরাজ ইঙ্গিত দিলেন, পেস আক্রমণেই বেশি জোর দিতে পারে বাংলাদেশ। তার কথায়, ‘গত কয়েক বছরে আমাদের পেস বোলাররা খুব ভালো করছে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছে। যদি এমন পরিস্থিতি আসে, আমরা অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *