‘খর্বশক্তি’র নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না মিরাজ
এপ্রিল ১৬, ২০২৬
এক বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে —পরিবেশমন্ত্রী
এপ্রিল ১৬, ২০২৬
‘খর্বশক্তি’র নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না মিরাজ
এপ্রিল ১৬, ২০২৬
এক বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে —পরিবেশমন্ত্রী
এপ্রিল ১৬, ২০২৬

ইরানি ফুটবল দল অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে: ফিফা প্রেসিডেন্ট

আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ইংলউডে দুটি এবং সিয়াটলে একটি গ্রুপ ম্যাচ খেলবে ইরান

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও তিনি নিশ্চিত যে ইরান বিশ্বকাপে অংশ নেবে। খবর এপি।

গতকাল সিএনবিসির ‘ইনভেস্ট ইন আমেরিকা ফোরামে’ অংশ নেন জিয়ান্নি। সেখানে তিনি বলেন, ‘ইরানি দল অবশ্যই আসবে। আমরা আশা করি তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। তারা দেশের প্রতিনিধিত্ব করে, এরই মধ্যে যোগ্যতা অর্জন করেছে, আর খেলোয়াড়রা খেলতে চায়।’

সম্প্রতি তুরস্কের আন্টালিয়ায় ইরানের জাতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, দলটি তাকে মুগ্ধ করেছে। আরো বলেন, ‘তারা বেশ ভালো দল, এবং তারা সত্যিই খেলতে চায়। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত।’

ফিফা প্রেসিডেন্ট এও স্বীকার করেন, বাস্তবে খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখা সবসময় সম্ভব হয় না।

তিনি বলেন, ‘আমরা তো চাঁদে থাকি না, পৃথিবীতেই থাকি। তবু যদি কেউ সম্পর্ক গড়ার চেষ্টা না করে, তাহলে সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ইংলউডে দুটি এবং সিয়াটলে একটি গ্রুপ ম্যাচ খেলবে ইরান।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকার ও ফুটবল কর্মকর্তাদের ভিন্নমুখী বক্তব্যের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা উদ্বেগের কথা বলে দলটিকে না আসার পরামর্শ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *